Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের পক্ষে মো. আব্দুল্লা নামে এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের এসিকোস (ঢাকা মেট্র-ব-১৫-৬৭০২) বাসটি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়ার আদায় করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় সুপারভাইজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, নিয়মিতভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করলে উল্টো দুর্ব্যবহার করা হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।