ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন–এ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন।
এ অবস্থায় স্পিকার বিরোধী সদস্যদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান। তবে এরপরও তারা প্রতিবাদ অব্যাহত রাখেন।
পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও বিরোধী সদস্যরা বসে থেকে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়া শুরু করার পরও তারা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানান।
পরিস্থিতির একপর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
