মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অপমানজনক হার!’যুক্তরাষ্ট্রের বিদায়ে ইরানের খোঁচা

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

অপমানজনক হার!’যুক্তরাষ্ট্রের বিদায়ে ইরানের খোঁচা

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:০১ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজয় ও বিদায়ের রেশ শুধু মাঠের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। 

আমেরিকার এই ভরাডুবির কয়েক ঘণ্টার মাঝেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক বৈরী দেশ ইরান ফুটবল ফেডারেশন একটি উস্কানিমূলক বার্তা প্রকাশ করেছে, যা ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদায়ের পর ইরানের জাতীয় দলের প্রেস অফিস থেকে একটি সংক্ষিপ্ত অথচ কড়া বার্তা দেওয়া হয়। সেখানে তারা লেখে, ‘জাতীয় দলের প্রেস অফিস থেকে একটি সংক্ষিপ্ত বার্তা: ফুটবল ও রাজনীতির এই অপমানজনক পরাজয়কে বিশ্ববাসী আজ নাচের মাধ্যমে উদ্যাপন করছে।

কেবল এই বার্তাই নয়, ইরান ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে খেলা তাদের নিজেদের একটি ম্যাচের ছবিও পোস্ট করে। গ্রুপ পর্বে বেলজিয়ামের সঙ্গে ইরানের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল।

আমেরিকার হারের পর সেই ছবি শেয়ার করে কার্যত মার্কিন দলটিকে খোঁচা দিয়েছে ইরানি ফুটবল দলের অফিসিয়াল অ্যাকাউন্ট। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক কূটনৈতিক বৈরিতার পটভূমিতেই ইরানের এই প্রতিক্রিয়া এসেছে।

উল্লেখ্য, এই বিশ্বকাপে মার্কিন ভূখণ্ডে খেলতে গিয়ে ইরান দলকে চরম লজিস্টিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানের ওপর কঠোর বিধিনিষেধ থাকায়, আমেরিকায় প্রতিটি ম্যাচ শেষ করার পরপরই পুরো ইরান দলকে অবিলম্বে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের মূল ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য করা হচ্ছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ইরানের তারকা স্ট্রাইকার ও অধিনায়ক মেহেদি তারেমি এই পুরো পরিস্থিতিকে একটি ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন যে, বারবার এই যাতায়াতের ধকল তাদের শারীরিক রিকভারি এবং পরবর্তী ম্যাচগুলোর প্রস্তুতিতে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।

মাঠের সেই পুঞ্জীভূত ক্ষোভ এবং রাজনৈতিক বৈরিতা থেকেই যে বেলজিয়ামের কাছে আমেরিকার এই বড় হারকে ইরান ‘রাজনীতির অপমানজনক পরাজয়’ হিসেবে উদযাপন করছে, তা স্পষ্ট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});