Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান প্রসঙ্গে মুখ খুললেন আইসিসি প্রধান

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী দল ও ভেন্যু ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট দলের চেয়ে আইসিসির অবস্থানই সবার ওপরে।

শনিবার মুম্বাইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস’ পুরস্কার গ্রহণ করেন জয় শাহ। সেখানে তিনি সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সাফল্যের বিষয় তুলে ধরেন।

এবারের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ দল পাঠাতে অনাগ্রহ দেখায়। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি আইসিসি এবং পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর পাকিস্তান সরকারও বাংলাদেশের প্রতি অবিচারের অভিযোগ তুলে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে পরে লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।

এই ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে জয় শাহ বলেন, ‘আইসিসির জন্য এবারের বিশ্বকাপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই আলোচনা করছিলেন—কোন দল খেলবে, টুর্নামেন্টটি কীভাবে আয়োজন করা হবে।’

আইসিসির অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি যে, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়, কোনো একটি একক দল সংস্থা তৈরি করে না। সংস্থা হলো সকল দলের একটি সমন্বয়।’

টুর্নামেন্টের সাফল্যের প্রসঙ্গ তুলে জয় শাহ জানান, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। তার তথ্য অনুযায়ী, একসময় একযোগে সর্বোচ্চ ৭২ লাখ দর্শক ম্যাচ দেখেছেন, যা আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় সংখ্যা।ক্রিকেট ম্যাচ

অনুষ্ঠানে ভারতের ভবিষ্যৎ ক্রীড়া পরিকল্পনা নিয়েও কথা বলেন জয় শাহ। অলিম্পিক আয়োজনের লক্ষ্য নিয়ে ভারতকে দীর্ঘমেয়াদি প্রস্তুতির পরামর্শ দেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে জয় শাহ বলেন, ‘সংগঠক হিসেবে আমার ১৭ বছরের অভিজ্ঞতা থেকে একটি বিষয় শিখেছি—নিচ থেকে শিখরে উঠতে অনেক বছর সময় লাগে, কিন্তু শিখর থেকে নিচে নামতে লাগে মাত্র কয়েক মাস। তাই ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করতে হবে এবং পারফরম্যান্স ধরে রাখতে হবে।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।