Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ইরানি নাগরিকদের পর্যটক ভিসা সাময়িক বন্ধ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়া ইরানের নাগরিকদের জন্য পর্যটক ভিসায় প্রবেশ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য জানিয়েছেন।

তবে সব ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। যাদের দীর্ঘমেয়াদি ভিসা রয়েছে, কিংবা যাদের স্বামী-স্ত্রী বা সন্তান অস্ট্রেলিয়ায় থাকেন, তারা ভ্রমণের সুযোগ পাবেন।

মন্ত্রী টনি বার্ক বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৭ হাজার ইরানি নাগরিক অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য ভিজিটর ভিসা নিয়ে আছেন।

এর আগে চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়া ইরানের নারী ফুটবল দলের সাত সদস্যকে রাজনৈতিক আশ্রয় দেয়। তবে পরে তাদের মধ্যে পাঁচজন আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।