রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ০)

লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম

X

লিটন কুমার দাস ও শরিফুল ইসলাম

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। এই ম্যাচে শরিফুল ইসলামের খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে খেলবেন তারা দুজন। এক বিবৃতিতে তাদের চোটের বিষয়ে বিস্তারিত জানায় বিসিবি।

হ্যামস্ট্রিংয়ের গ্রেড-১ এর চোটে সবশেষ জিম্বাবুয়ে সফরের মাঝপথেই দেশে ফেরেন শরিফুল। এক সপ্তাহ বিশ্রামের পর গত মঙ্গলবার থেকে শুরু করেন পুনবার্সন প্রক্রিয়া। পুনর্বাসন চালিয়ে যাওয়া এই বাঁহাতি পেসার বুধবার থেকে বোলিং শুরু করবেন।

২৫ বছর বয়সি এই ক্রিকেটার আগামী ১২ অগাস্টের আশেপাশে সময়ে দেবেন ফিটনেস পরীক্ষা। বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক থাকার পাশাপাশি ফিটনেস পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেওয়া হবে।

অন্যদিকে, ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পায়ের মাংসপেশির চোটে পড়েন লিটন। ৮-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠার কথা থাকলেও এখনও চোটের সঙ্গে লড়ছেন এই কিপার-ব্যাটসম্যান।

গত শুক্রবার সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শেষে একটি থেরাপি দেওয়া হয়েছে তাকে। আগামী মঙ্গলবার থেকে ফের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ অগাস্টের আশেপাশে সময়ে তিনি ফিটনেস পরীক্ষা দেবেন।

সেখানে সন্তোষজনক ফলাফল করতে পারলে দ্বিতীয় টেস্টে তাকে খেলার অনুমতি দেয়া হবে। ডারউইনে আগামী ১৩ অগাস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট শুরু ২২ অগাস্ট থেকে, ম্যাকাইয়ে।

চোটে থাকা আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগামী ১৮ অগাস্টের পর থেকে ম্যাচ খেলার অনুমতি পাবেন। এর আগে চলতি মাসেই তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। পরে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ম মেনে তাকে দেওয়া হবে খেলার অনুমতি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});