Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। মূলত সাকিবের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় দেশে ফেরেননি তিনি। এদিকে, বাংলাদেশ-পাকিস্তানের ওয়ানডে সিরিজও শেষ পর্যায়ে। এরপর সাকিব কবে কোন সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, ‘আশা করি ফিরতে পারব। আসলে সবগুলো বিষয়ই তো এখন আইনের জটিলতাতে আটকা। এগুলো আসলে ছুটানোর চেষ্টা করছে। আমার মনে হয় বিসিবি আন্তরিক আছে এখন পর্যন্ত। তাদের আন্তরিকতাটা যদি আরেকটু বেশি হয়, হয়তো আরও তাড়াতাড়ি এগুলো সমাধান করা সম্ভব হবে।’

আইনি জটিলতা সমাধানের পরপরই ফেরার আশা সাকিবের, ‘যেহেতু আইনি বিষয়, এটা তো আসলে আমার আগের অভিজ্ঞতা নাই, নতুন হচ্ছে এই অভিজ্ঞতাগুলা। তাই এটাতে আসলে কত সময় লাগে কিংবা না লাগে আমার পক্ষেও বোঝা মুশকিল। এগুলোর জন্যই অপেক্ষা করা হচ্ছে। আইনি সমস্যাগুলা যদি সমাধান হয়ে যায়, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি চলে আসব। যেদিন সমাধান হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তার পরের দিন (ফিরব)।’

একপর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশনের প্রসঙ্গ ওঠে। যা নিয়ে সাকিব বলেন, ‘আমি তো ওকে আগেও খেলেছি… সিপিএলে খেলেছি। কঠিন অবশ্যই ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া। খেলতে খেলতে একটু মানিয়ে নেওয়া সম্ভব। কিন্তু প্রথমবার যারা খেলছে সাধারণত একটু কঠিন হয় তাদের জন্য। মাঝে মাঝে এরকম ব্যতিক্রমী বোলার আসেই। অজন্তা মেন্ডিস ছিল, আরও এরকম বোলার আসছে, মুরালি (মুরালিধরন)… রহস্যময় এরকম বোলার তো মাঝে মাঝে আসে।’




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।