সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

মাটিরাঙ্গায় বিক্ষোভ

X

মাটিরাঙ্গায় বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন। 

সোমবার (২২ জুন) বিকেলের দিকে মাটিরাঙ্গা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

এসময় ‘আওয়ামীলীগের সন্ত্রাসীরা-হুশিয়ার সাবধান, ছাত্রলীগের ঠিকানা-বাংলাদেশে হবে না, যুবলীগের সন্ত্রাসীরা-হুশিয়ার সাবধান ও একটা একটা লীগ ধর-ধইরা ধইরা জেলে ভর’ ইত্যাদি স্লোগানে মাটিরাঙ্গার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে। 

পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ এ দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে কিছুই ছিল না। জুলাই গণঅভুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসীবাদের বিদায় শেষে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর তারা আবারও ফ্যাসীবাদি আচরণ শুরু করেছে। প্রকাশ্যে পুলিশকে হত্যার হুমকি দিতেও তারা দ্বিধা করেনি। 

তারা বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রকামী জনগণ জীবিত থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোষরদেও কোন ধরনওে সন্ত্রাসী কার্যক্রম করা তো দুরের কথা রাজনীতি করার কোনো সুযোগ দেয়া হবে না। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজিউর রহমান মনজু, পৌর ছাত্রদলের আহবায়ক  নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা, পৌর ছাত্রদল নেতা শাহিন আলম  প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন