দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।
শুক্রবার সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
আগের দামের তুলনায় নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৫৮৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৪৯৬ টাকা বেড়েছে।
এ নিয়ে ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা কমানো হয়।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.