আড়াইহাজারে নিখোঁজের দুু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ১২:৫৭ পিএম (ভিজিট : ১)

X
আড়াইহাজারে নিখোঁজের দুু’দিন পর শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর সোমবার (২২ জুন) সকালে বাড়ীর পাশের ডোবা থেকে মারজিয়া (১৮মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।
নিহত শিশুর পিতা ও মাতা জানান, তাদের শিশু কন্যা মারজিয়া ২০ জুন বিকেলে বাড়ীর আঙিনায় খেলা করছিল। হঠাৎ করে তাকে আর খূঁজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ীর লোকজকে সঙ্গে নিয়ে খোঁজা খুঁজি করে শিশুটিকে না পেয়ে এক সময় তারা হাল ছেড়ে দেন। কিন্তু ২২ জুন সোমবার সকাল ৯টায় প্রতিবেশিরা বাড়ীর পাশের ডোবায় শিশুটির ভাসমান মৃত দেহ দেখতে পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে।
নিহত শিশুর পরিবারের অভিযোগ তাদের শিশুটিকে কেউ হত্যা করেছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।