সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আড়াইহাজারে বৃক্ষ ও জাতীয় ফল মেলা শুরু

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজারে বৃক্ষ ও জাতীয় ফল মেলা শুরু

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” দেশব্যাপী সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুরু হয়েছে বর্ণাঢ্য বৃক্ষমেলা ও জাতীয় ফল মেলা ২০২৬। 

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোববার (৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই মেলা স্থানীয় গাছপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উদ্বোধনী বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে সবুজের বিপ্লব ঘটানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের পরিবেশের সুরক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে যুগান্তকারী ও দূরদর্শী অঙ্গীকার করেছেন, তা আজ একটি জাতীয় সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। আড়াইহাজারের প্রতিটি নাগরিককে এই আন্দোলনে শামিল হতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মোঃ রাসেল মিয়া।

সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, এবারের মেলায় উপজেলার বিভিন্ন এলাকার নামী-দামী নার্সারি ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। 

স্টলগুলোতে শোভা পাচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়াসহ হরেক রকমের দেশীয় ফলদ গাছের উন্নত জাতের কলম ও চারা। 

এছাড়া বিভিন্ন বিরল প্রজাতির ঔষধি ও শোভাবর্ধনকারী ফুলের গাছও স্থান পেয়েছে মেলায়। উদ্বোধনী দিনেই মেলা প্রাঙ্গণে গাছপ্রেমী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নার্সারি মালিকরা জানান, কৃষি অফিসের এই উদ্যোগের ফলে চারা বিক্রির পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যা তাদের ব্যবসায়িক ও সামাজিক উৎসাহকে অনেক বাড়িয়ে দিয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্ণাঢ্য মেলা আগামী কয়েকদিন ধরে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা পরিদর্শনে আসা সাধারণ মানুষ আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের এই সময়োপযোগী ও চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});