সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আত্মহত্যার চেষ্টা বাংলাদেশ নারী ক্রিকেটারের, নেপথ্যে ভয়াবহ তথ্য!

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

আত্মহত্যার চেষ্টা বাংলাদেশ নারী ক্রিকেটারের, নেপথ্যে ভয়াবহ তথ্য!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ০)

ইশমা তানজিম

X

ইশমা তানজিম

বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের ক্যাম্প থেকে বাদ পড়ার ক্ষোভে ও হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। 

ফিট থাকার পরও ইনজুরির অজুহাত দেখিয়ে তাঁকে অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর বর্তমানে তিনি বাসায় ফিরেছেন।

আগামী দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপের ২৭ জনের প্রাথমিক স্কোয়াডে ইশমা তানজিম অন্তর্ভুক্ত থাকলেও দ্বিতীয় ধাপের ২১ জনের চূড়ান্ত ক্যাম্পে তাঁর জায়গা হয়নি। আর এই ক্যাম্প থেকে বাদ পড়ার পরেই মানসিক ট্রমা থেকে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে নিজেই নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে ইশমা বলেন, “আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। আমার গোড়ালির একটা পুরোনো ইনজুরি থাকলেও আমি খেলার জন্য সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু তারা দাবি করেছে, এই ইনজুরি নিয়ে আমি নাকি পরের ক্যাম্পের জন্য প্রস্তুত নই। দীর্ঘদিন ধরে আমি দলের ভেতর নানা নোংরা পরিস্থিতির শিকার হচ্ছি।”

আত্মহত্যার চেষ্টার পর অবচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। রবিবার (৫ জুলাই) জ্ঞান ফেরার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রাতে তাঁকে বাসায় নিয়ে আসা হয়। 

অত্যন্ত আবেগতাড়িত হয়ে ইশমা আরও বলেন, “আমি ক্রিকেটকে ভালোবেসে খেলেছি, কখনো টাকার কথা চিন্তা করিনি। ক্রিকেটকে আমি এতটাই ভালোবাসি যে এই অন্যায় বাদ পড়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার আরেকটি বড় কষ্ট হলো, জাতীয় দলের হয়ে আমার যে অভিষেক হয়েছিল, সেই ডেব্যু ক্যাপের ছবিটাও আজ পর্যন্ত আমাকে দেওয়া হয়নি।”

এদিকে এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানেন না বলে দাবি করেছেন। তবে বিসিবির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, সম্পূর্ণ ফিটনেস ইস্যু এবং মেডিকেল টিমের রিপোর্টের ওপর ভিত্তি করেই ইশমাকে ইমার্জিং ক্যাম্পের বাইরে রাখা হয়েছে। 

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});