Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আনোয়ারায় ঈদে ঘরে ফেরা মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস চালু

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাতায়াত সহজ করতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই বাস সার্ভিসের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।

ফ্রি বাস চালুর উদ্যেক্তা আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ছুটি শুরু হওয়ার সাথে সাথে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখী মানুষদের। তাদের এই ভোগান্তি লাঘবের চেষ্টা থেকে আমাদের এই প্রচেষ্ঠা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের এই ফ্রি বাস সেবা চলমান থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক সাজ্জাদ হোসেন, সদস্য ইরফান হোসেন, হিমেল, তানভীর, শ্রমিক শক্তির সংগঠক আহম্মদ নূর, জেলা সদস্য সাজ্জাদ, রাসেল, যুব শক্তির মনিরসহ এনসিপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।