বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে গাকৃবির সাফল্য, বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয়


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আবারও সাফল্য পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং প্রকাশ করে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগতমান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, এই পাঁচটি প্রধান ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়।

র‌্যাঙ্কিংয়ের ‘গুণগত শিক্ষাদান’ সূচকেও বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি।

এবার বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় সরাসরি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। এর বাইরে আরও ১০টি বিশ্ববিদ্যালয় ‘রিপোর্টার ইউনিভার্সিটি’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও প্রিন্সটন ইউনিভার্সিটি।

সাম্প্রতিক বছরগুলোতেও বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান উল্লেখযোগ্য ছিল। সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। একই র‌্যাঙ্কিংয়ে এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১ থেকে ২০০-এর মধ্যে অবস্থান করেছে গাকৃবি।

এ ছাড়া WURI ২০২৬-এর ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাকৃবি।

গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রগতি সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, র‌্যাঙ্কিংকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মানোন্নয়নের একটি দর্পণ হিসেবে দেখছে গাকৃবি। বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});