বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আফগানিস্তানে হামলা, ২২ যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের


অক্টোবর ১, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে চালানো পৃথক হামলায় ২২ যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

হামলার নিন্দা জানিয়ে মুজাহিদ এটিকে আগ্রাসন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় তিন মাস তুলনামূলক শান্ত পরিস্থিতি থাকলেও গত দুই সপ্তাহে সীমান্ত উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় নেওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একাধিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এর আগে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে।

সাম্প্রতিক হামলার হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দেওয়া তথ্য পরস্পরবিরোধী। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});