Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

আমাদের ছয় এমপি দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: সারজিস আলম

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, জাতীয় সংসদে এনসিপি’র ছয়জন সংসদ সদস্য বাকি ২৯৪ জন সদস্যের সঙ্গে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় শাখার আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপি’র পঞ্চগড়ের আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড়ের সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে এনসিপি’র পাঁচ উপজেলার নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।