রবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন ‘আলহামদুলিল্লাহ’


অক্টোবর ১১, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি কেয়া পায়েলকে কাবা শরিফের সামনে কালো বোরকা পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ ওমরাহ পালনের মাধ্যমে এই অভিজ্ঞতাকে তিনি জীবনের বিশেষ একটি অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন।

একই সঙ্গে ওই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে।’ বক্তব্যের শেষ অংশে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’

তার এই পোস্টে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সিফাত বিন রুবেল নামের এক ভক্ত মন্তব্যের ঘরে লেখেন, ‘আপনার নাটক খুব ভাল্লাগে, হজ্জ করতে গেছেন এখন ত আমি পুরাই মুগ্ধ!! তাই আমার একটা অনুরোধ নাটকে বা পর্দায় নিজেকে উপস্থাপন করবেন না- ধন্যবাদ।’

অন্য এক অনুরাগী সানভি আহমেদ ইমন নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘তাওয়াফ করার ভিডিও যত দেখি আবেগি হয়ে যায় আসলে ওই যায়গার অনুভূতি ওখানকার বাতাস ও সুগন্ধে সঙ্গে তাওয়াফ করার অনুভূতির কাছে পৃথিবীর সকল আনন্দ অনুভূতি মলিন ফিকে।’

সজীব হোসাইন নামের একজন লেখেন, ‘ইসলামের পবিএতা নিজের মধ্যে ধারন করাই আসল মুমিনের পরিচয়।’

এছাড়া শরীফুল ইসলাম নামের অপর এক ভক্ত লিখেছেন, ‘কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});