Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে খোলা ময়দানে হবে না ঈদ জামাত

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আসন্ন ঈদে সতর্ক অবস্থানে থাকতে চায় সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স ঐতিহ্য ভেঙে খোলা মাঠে ঈদের জামাতের নিষেধাজ্ঞা দিয়েছে। জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষের বরাতে গালফ নিউজ জানিয়েছে, খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আয়োজন করা হবে না এবার। শুধু মসজিদের ভেতরে হবে ঈদের জামাত। এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর থাকবে।

ঐতিহ্যগতভাবে খোলা স্থানে ঈদের জামাত আয়োজন করে আমিরাত। অনেক ক্ষেত্রে খোলা মাঠ বা ঈদগাহে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবার সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদ ঈদের জামাত আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা সরকারি নির্দেশনা মেনে চলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।