শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা মেসি যুগের পরবর্তী দুই ম্যাচে


অক্টোবর ১৬, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছর ফিফার শেষ আন্তর্জাতিক উইন্ডো হবে আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। হাতে আরও এক মাসের মতো সময় থাকলেও, এখন থেকে প্রতিপক্ষ নির্ধারণের কথা ভাবছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। বিশেষ করে লিওনেল মেসির বিদায় পরবর্তী সূচনাপর্বটা তারা ঘরের মাঠেই করতে চায়। সে কারণে এশিয়ায় তাদের সম্ভাব্য সফরটি নভেম্বরে হচ্ছে না। পরবর্তী আন্তর্জাতিক সূচিতে আলবিসেলেস্তেরা লাতিন দেশ উরুগুয়ের মুখোমুখি হতে পারে। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, নতুন যাত্রায় ‘রিও ডে লা প্লাতা ডার্বি’ ম্যাচ হতে পারে। অর্থাৎ, আর্জেন্টিনা জাতীয় জাতীয় দলের প্রতিপক্ষ হবে উরুগুয়ে। বোকা জুনিয়র্সের স্টেডিয়ামে এই ডার্বি অনুষ্ঠিত হবে। ফিফা আন্তর্জাতিক বিরতির দ্বিতীয় ম্যাচ হতে পারে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নদের ওই লড়াই। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরিকল্পনা করছে, প্রথম ম্যাচটি দেশের অভ্যন্তরে কোনো এক অঞ্চলে অনুষ্ঠিত হবে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওই ম্যাচে কোস্টারিকা জাতীয় দল সম্ভাব্য প্রতিপক্ষগুলোর মধ্যে অন্যতম। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে মেসির বিদায়ী ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। প্রতিটি ম্যাচেই তারা বড় জয় পায়। বলিভিয়ার বিপক্ষে কর্দোবায় স্কালোনির দল জিতেছিল ৪-০ গোলে। এরপর রিভার প্লেটের মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। এই দুই ম্যাচে খেলেননি আর্জেন্টাইন মহাতারকা। বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটি মেসির আন্তর্জাতিক বিদায়ের জন্য নির্ধারিত হয়। সেখানে মেসির পেনাল্টিতে এক গোল ও দুই অ্যাসিস্টের পর আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জিতেছিল।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});