মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আর্জেন্টিনা-মিসর লড়াই আজ, অতীত কী বলছে

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা-মিসর লড়াই আজ, অতীত কী বলছে

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ০)

লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ

X

লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ

শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আজ মঙ্গলবার রাত ১০টায় মাঠে নামছে আর্জেন্টিনা ও মিসর। তবে তার আগে দেখে নেয়া যাক অতীত পরিসংখ্যান কী বরছে। 

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ জয়ের ধারায় থেকে মিসরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। সবশেষ বিশ্বকাপের শেষ ৩২ এর ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। এর আগে গ্রুপ পর্বে জর্ডানকে ৩-১, অস্ট্রিয়াকে ২-০ এবং আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল লিওনেল স্ক্যালোনির দল। টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে আইসল্যান্ডকেও ৩-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। এই পাঁচ ম্যাচে ১২ গোল করেছে দলটি, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। তিনটি ম্যাচে প্রতিপক্ষকে গোলের সুযোগই দেয়নি তারা।

অন্যদিকে মিসরের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনামূলকভাবে ওঠানামার মধ্য দিয়ে গেছে। শেষ পাঁচ ম্যাচে তারা দুটি জয়, দুটি ড্র ও একটি হার দেখেছে। বিশ্বকাপের ৩২ এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা। গ্রুপ পর্বে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র, নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বেলজিয়ামের বিপক্ষেও ১-১ গোলে ড্র করে মিসর। এই সময়ে তাদের একমাত্র হারটি আসে টুর্নামেন্ট-পূর্ব প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে। সেখানে ২-১ গোলে পরাজিত হয় তারা। শেষ পাঁচ ম্যাচে মিসর করেছে ছয় গোল, বিপরীতে হজম করেছে পাঁচটি।

মুখোমুখি পরিসংখ্যান

এবারের ম্যাচটি হবে বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের প্রথম মুখোমুখি লড়াই। সবশেষ ২০০৮ সালে কায়রোয় একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে টানা আট ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এর মধ্যে এবারের আসরেই এসেছে দুটি জয়—আলজেরিয়াকে ৩-০ এবং কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে কোনো এক আসরে আফ্রিকার দলগুলোর বিপক্ষে তিনটি ম্যাচ জেতার কীর্তি এখন পর্যন্ত গড়তে পারেনি কোনো দল। সেই রেকর্ড গড়ার সুযোগ থাকছে আর্জেন্টিনার সামনে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});