Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

‘আল-আকসা মসজিদে মুসলিমদের নামাজ পড়া বন্ধ করার অধিকার নেই ইসরায়েলের’

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

রমজান মাসে আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বন্ধ রাখার জন্য ইসরায়েলের সমালোচনা করেছে আরব লীগ।

রোববার (১৫ মার্চ) আরব লীগ জানিয়েছে, মুসলিমদের প্রার্থনার অধিকার সীমিত করার কোনো অধিকার ইসরায়েলের নেই।

একটি বিবৃতিতে আরব লীগ বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে।

আরব লীগ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যে, তারা ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে চাপ সৃষ্টি করুন এবং জেরুজালেমের পবিত্র স্থানে প্রার্থনার স্বাধীনতা রক্ষা করুন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের পর থেকে ইসরায়েল দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে। পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মাত্র প্রায় ৫০ জন মুসলিমকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।