বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

আ.লীগের সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: বিএনপি সরকারের মন্ত্রীদের নাম করে চাকরি পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রীর ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিএনপি সরকারের মন্ত্রীদের নাম করে শিশির মুন্না প্রতারণা করার চেষ্টা করেছেন। এমনকি আস্থা অর্জনের জন্য তিনি লোকজনকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও ডেকে নেন। আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়-এর ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না। তিনি নির্বাচনি প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।’

শফিকুল ইসলাম বলেন, ‘কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে গ্রেফতার হওয়া শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোট ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর মতিঝিল থেকে (তাকে) গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা।’

প্রতারণার এই কাজে আরও কেউ জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও মুলতবি রয়েছে। তার সহযোগী হিসেবে আরও ৫ জন আছেন। এর মধ্যে একজন নারী আছেন, তিনি বিদেশে বসে কাজ করেন। আমরা সবাইকে গ্রেফতারে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান প্রতারণার সঙ্গে জড়িত আছে কিনা প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এই বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখছি। জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন