Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় অনুষ্ঠান বর্জন বিএনপির

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছে উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মহেশপুর হাই স্কুল মাঠ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে বিএনপির নেতাকর্মীরা সভা ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ইউএনও খাদিজা আক্তার। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি—এ অভিযোগ তুলে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।

বিএনপির নেতারা জানান, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে তার নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তাই তারা এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অনুষ্ঠানটি প্রশাসনের আয়োজনে পরবর্তীতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সম্পন্ন হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।