সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়ল কানাডা, প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইতিহাস গড়ল কানাডা, প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:১৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপে ইতিহাস গড়েছে কানাডা। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দলটি। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। তারা দক্ষিণ আফ্রিকার গোলমুখে মোট ১২টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যভেদী। দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনওয়েন উইলিয়ামস অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ছয়টি শট ঠেকিয়ে দেন। তবে সপ্তমবার আর দলকে রক্ষা করতে পারেননি তিনি। সেই গোলেই নিশ্চিত হয় কানাডার ঐতিহাসিক জয়।

এবার নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে কানাডা। আগের দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল দলটিকে। তবে এবার তারা শুধু গ্রুপ পর্বই নয়, নকআউটের প্রথম বাধাও পেরিয়ে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলশূন্য সমতায় ছিল। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট পা বাড়িয়ে দারুণভাবে রুখে দেন উইলিয়ামস। ফিরতি বল থেকেও গোলের সম্ভাবনা নষ্ট করেন এমবোকাজি। কিন্তু কানাডার লাগাতার আক্রমণের চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

প্রথম ডিহাইড্রেশন বিরতির আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৬৫ শতাংশ সময় বলের দখল ধরে রাখলেও আক্রমণে ছিল কানাডাই বেশি কার্যকর। শেষ পর্যন্ত সেই আক্রমণাত্মক কৌশলই তাদের এনে দেয় স্মরণীয় জয় এবং শেষ ষোলোতে খেলার টিকিট।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});