Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশের কেন্দারি অঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সমং দুপুর ১২টার সময় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছেন, এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। গভীরতা কম হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হয়।

জানা যায়, ভূমিকম্পের সময় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এদিকে, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে নিয়মিত বিরতিতে এ ধরনের মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।