Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা

ঢাকা ইনফো২৪
মার্চ ৫, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।


সোমবার (৩ মার্চ) রাজধানী বাগদাদ–এ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরাকি শিয়া সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম।


সারায়া আওলিয়া আল দাম একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী। ২০০৩ সাল থেকে গোষ্ঠীটি ইরাকে সক্রিয়। গতকাল ড্রোন হামলার পর এক বিবৃতিতে সারায়া আওলিয়া আল দাম-এর হাইকমান্ড বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বদলা নিতে এ হামলা চালানো হয়েছে।


এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।


তবে বাগদাদের একটি সূত্র ড্রোন হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে— মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।


আমারবাঙলা/এসএবি

ঢাকা ইনফো২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।