Dhakainfo24
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে এবার কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন অর্থমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৩, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম NBC News-এর ‘Meet the Press’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে ইতোমধ্যে সামরিক অভিযান শুরু হয়েছে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে।

বেসেন্ট বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।”

যুদ্ধ সংক্রান্ত সংবাদ প্রকাশের ধরন নিয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, মার্কিন গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পর্কে জনগণের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না।

এদিকে একই অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি মন্তব্য করেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ মন্তব্য প্রত্যাখ্যান করে বেসেন্ট বলেন, “সিনেটরের এই দাবি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।”

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এ অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।