Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরানকে ভাগ করে তেল নিতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ইরানকে ভাগ করে তেল নিতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার ইরানের সর্বশেষ অবস্থা তুলে ধরে ব্রিফ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেলের সম্পদ দখল করতে চায়।
তিনি বলেন, “তাদের পরিকল্পনা স্পষ্ট এবং উদ্দেশ্যও পরিষ্কার, তারা আমাদের দেশকে ভাগ করে আমাদের তেলের সম্পদ অবৈধভাবে দখল করতে চায়।”
বাঘাই আরো বলেন, “তাদের লক্ষ্য হলো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবিক মর্যাদাকে দুর্বল করে দেওয়া।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর চলমান যুদ্ধে ইরানের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিশ্বকে বার্তা দিেেত সোমবার (৯ মার্চ) বেশ দীর্ঘ ব্রিফিং করেছেন বাঘাই।
বাঘাই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির মধ্যস্থতার কথা বলা এখন ‘অপ্রাসঙ্গিক’।
তিনি বলেন, “এই মুহূর্তে সামরিক সংঘর্ষ চলমান। এমন অবস্থায় আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা অর্থহীন।”
“আমরা এই যুদ্ধ শুরু করিনি বা চাইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়; বরং আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনীয় যুদ্ধ।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।