Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘ইরানী ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করা দুঃস্বপ্নে পরিণত’

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইহুদিবাদী সাময়িকী গ্লোবস এক প্রতিবেদনে খুব কড়া ভাষায় লিখেছে, ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা সিস্টেম-এর ব্যর্থতা ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার অন্যতম লক্ষন। 

এই সাময়িকী ইরানী ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করা স্বপ্নে পরিণত হয়েছে বলে উল্লেখ করে আরও লিখেছে: এই আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি মোকাবেলা করতে সক্ষম হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এই সিস্টেম হিজবুল্লাহ’র ড্রোনকেও ঠেকাতে পারছে না।   

মঙ্গলবার রাতে ইরানি হামলার ৩৭ তম জোয়ারে তথাকথিত ইসরায়েলে অর্থাৎ অধিকৃত ফিলিস্তিনে একের পর এক যেসব বড় বড় বিস্ফোরণ ঘটেছে নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ক এই ইসরায়েলি সাময়িকী ‘গ্লোবস’ ইসরায়েলের ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল ভূমিকার কথা তুলে ধরে এক বিরল নিবন্ধে গতকালের সেই ইরানি হামলার আলোকে ইসরায়েলের কথিত ‘প্রতিরক্ষা-বিপ্লবের’ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে।  

ওই সাময়িকী লিখেছে যে, কথা ছিল উত্তর-ইসরায়েল তথা অধিকৃত উত্তর ফিলিস্তিনের আকাশকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে নিরাপদ রাখবে এই ব্যবস্থা, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সেই ভূমিকা কোথায়? কোনও ভূমিকাই রাখতে পারেনি তা।   

লেজার-নিয়ন্ত্রিত এই প্রতিরক্ষা-সিস্টেমের কথা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েলি মুদ্রায় তথা শেকেলের হিসাবে কয়েক শত কোটি শেকেল দামের এই সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেবে, কিন্তু বাস্তবে লেবাননের হিজবুল্লাহ’র ড্রোনগুলো ঠেকানোর ক্ষেত্রেও কোনও গ্রহণযোগ্য ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এই সিস্টেম, ইরানের অনেক বেশি  দ্রুতগতির ও ধ্বংসাত্মক ক্ষমতা-সম্পন্ন নতুন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকানো তো দূরের কথা। 

সূত্র- পার্স টুডে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।