সোমবার , ২০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইরানের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকা ইনফো২৪
জুলাই ২০, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইরানে টানা নয় দিন ধরে একাধিক শহরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার (২০ জুলাই) ভোরে দেশের একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনিতে।

পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার সকালে একটি বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনও বাণিজ্যিক জাহাজে আর হামলা চালাতে না-পারে, সেই কারণে তাদের ক্ষমতা খর্ব করার উদ্দেশে সেখানে নতুন করে আক্রমণ শুরু করা হয়েছে। তবে কোথায় কোথায় বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র, তা এখনও স্পষ্ট নয়। হামলার বিস্তারিত কোনও বিবরণ মার্কিন সেনাবাহিনী দেয়নি। 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহরের আশপাশে এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।