Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

‘ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ে হাত-পা নাড়াচ্ছে যুক্তরাষ্ট্র’

ঢাকা ইনফো২৪
মার্চ ২৬, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

চীনের গ্লোবাল টাইমস সাময়িকী বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ে হাত-পা নাড়াচ্ছে।

নিজস্ব বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এই সাময়িকী লিখেছে, ওয়াশিংটন এমন সময় ইরানের ওপর হামলার তীব্রতা হ্রাসের কথা বলছে যখন গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে সেনা ও সামরিক সাজ-সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে ট্রাম্প সরকার। আর এ থেকেই বোঝা যায় মার্কিন সরকার ইরান যুদ্ধের চোরাবালিতে এমনভাবে আটকে পড়েছে যে এই চোরাবালি থেকে বের হতে চাইলেও সেখান থেকে বের হতেও পারছে না।

এই সাময়িকী আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গির আলোকে আরও লিখেছে, ওয়াশিংটনের বন্য বা হিংস্র একাধিপত্যের নীতিগুলো বৈশ্বিক বৈধতা হারাচ্ছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার মার্কিন প্রচেষ্টাও আইনি বৈধতা হারাচ্ছে, আর এর ফলে পতনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের সুইডিশ গবেষণা কেন্দ্রের পরিচালক ইয়ান উবার্গ বলেছেন, ‘মার্কিন সরকার সব সময়ই একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে কাজ করেছে এবং দেশটি সমসাময়িক যুগে সবচেয়ে বেশি যুদ্ধে লিপ্ত হয়েছে’। তাঁর মতে, ‘বর্তমানে যা দেখা যাচ্ছে তা হল পতনশীল একটি ব্যবস্থার সমাপ্তির সহিংসতা ও উত্তেজনাগুলো’। 
 
সূত্র-পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।