Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

যুক্তরাষ্ট্র-ইসরাইলের-ইরান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্তে জাপানের ওকিনাওয়া বন্দর থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনাল ইউনিটের ২,৫০০ জন সদস্য ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। বাহিনীটি উভচর আক্রমণকারী জাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’র মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামরিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে চলমান যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। ধারণা করা হচ্ছে, জরুরি পরিস্থিতির মোকাবিলা করা অথবা ইরানের ভূখ-ের নির্দিষ্ট কোনো অংশ নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্যেই এই বাহিনীকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে।
মধ্যপ্রাচ্যে আরো সেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে আরো মেরিন সেনা এবং যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দুই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন , এই দলটির নেতৃত্বে থাকবে জাপানের ঘাঁটিতে থাকা রণতরী ইউএসএস ত্রিপোলি। ইউএসএস ত্রিপোলির নেতৃত্বে ইউনিটটিতে সাধারণত প্রায় পাঁচ হাজার নাবিক এবং বিভিন্ন যুদ্ধজাহাজে বিভক্ত মেরিন সেনা রয়েছে।
বিবিসি মন্তব্যের জন্য মার্কিন সামরিক বাহিনী এবং পেন্টাগনের সাথে যোগাযোগ করেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানা যায়নি। শুক্রবার হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের খারগ দ্বীপে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন তেল কোম্পানিগুলোর ওপর হামলার হুমকি দিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।