
ছবি: প্রতিনিধি
সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও সবুজায়ন করার লক্ষ্যে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় কতর্ৃৃক বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়|
মঙ্গলবার (১৬ জুন ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান| বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের নিকটবর্তী খালি জায়গার মধ্যে একাধিক বিভিন্ন ফলজ ও মূল্যবান বৃক্ষরোপণ করা হয়েছে|
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, বৃক্ষরোপণ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেক নাগরিককে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন| পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তার সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের একটি বড় কর্মসূচি গ্রহণ করেছে| মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের নির্দেশনা বাস্তবায়নে বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত সকল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিজ উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে দেশ সবুজায়নে অবদান রাখার আহবান জানান তিনি|
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো: নওসের আলী, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগন|
বৃক্ষরোপণ শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে বৃক্ষরোপণ এর প্রতি অনুপ্রেরণামূলক স্থায়ী ক্যাম্পাসে একটি র্যালী বের করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে দেশ ও জাতির জন্য দোয়া ও মোনাজাত করা হয়|