Dhakainfo24
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে শ্রীপুর হাসপাতালে রোগীদের পাশে ছাত্রদল নেতা রাজন

ঢাকা ইনফো২৪
মার্চ ২১, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা সরকারি হাসপাতালে ঈদের দিন ব্যতিক্রমী এক উদ্যোগ দেখা গেছে। শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন রোগীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

ঈদের দিন যারা নানা কারণে বাড়িতে যেতে পারেননি, সেইসব রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সময় কাটান রাজন। তিনি তাদের খোঁজখবর নেন এবং খাবার বিতরণ করেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ উদ্যোগে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক সরকারসহ ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

আজিজুল হক রাজন বলেন, “ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য।

রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের দিনে এমন উদ্যোগ তাদের মনে স্বস্তি এনে দিয়েছে এবং তারা একাকীত্ব কিছুটা ভুলতে পেরেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।