Dhakainfo24
ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদে কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবারের ব্যবস্থা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৬, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবারের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ। 

রোববার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আসন্ন ঈদুল ফিতর উদ্‌যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দেশের কারাগারসমূহে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এর মধ্যে ঈদের দিন সকালে কারাবন্দিদের খাবারে পায়েস/সেমাই এবং মুড়ি রাখা হয়েছে।

দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস (খাসির মাংস, শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য) ও মুরগির রোস্ট ১টি, সালাদ, মিষ্টি এবং পান সুপারি রাখা হয়েছে।

রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুইমাছ ভাজা রাখা হয়েছে।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।