সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সেলিমা আহমাদ মারা গেছেন

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।

সেলিমা আহমাদ মেরীর ব্যক্তিগত সহকারী সালেমীন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ জুন স্ট্রোক করেন সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। পরে তাকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাত ৭টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজার নামাজের সময়সহ বিস্তারিত পরে জানানো হবে।

সেলিমা আহমাদ মেরী ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদের কাছে নৌকা প্রতীক নিয়েও হেরে যান তিনি।

সেলিমা আহমাদ মেরী ১৯৬০ সালে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন তিনি।

২০১৪ সালে ব্যবসায় খাতে অবদানের জন্য অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি আন্তর্জাতিক নারী জোটের একজন গ্লোবাল অ্যাম্বাসেডর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ কোর্সের সাবেক শিক্ষক ছিলেন।

পারিবারিক জীবনে তিনি দুই ছেলের জননী। তার স্বামী আব্দুল মাতলুব আহমাদ নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন