Dhakainfo24
ঢাকাশনিবার , ২০ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 

শাহ রিয়ার রিজবি
ডিসেম্বর ২০, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশ থেকে বক্তারা এই হামলাকে মুক্তচিন্তা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন।  

বিক্ষোভ মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সত্যেন সেন স্কয়ারে’ গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

সমাবেশ থেকে উদীচীর নেতাকর্মীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান যে, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

শাহ রিয়ার রিজবি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।