ঢাকা: প্রথমবারের মতো এশিয়ান ফুটবলের চ্যম্পিয়ন্স লিগ খ্যাত এএফসি চ্যালেঞ্জ লিগ খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এতে অংশ নিতে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে রওনা দিয়েছে ক্লাবের ৩৩ সদস্যের একটি দল।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাতার এয়ারলাইন্সের এক ফ্লাইটে আম্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দেরকে বিদায় জানান।
কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলী অব আলেপ্পো এসসি’র মোকাবিলা করবে। আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ৮টায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।