Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এখন পর্যন্ত যা জানা গেছে

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো আজ ভোরে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল, বিশেষ করে তেল আবিব এলাকায় আঘাত হানে। এ হামলায় অন্তত একটি সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী—
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে, যার মধ্যে একটি সরাসরি একটি ভবনে আঘাত করে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, এসব ঘটনায় অন্তত ছয়জন হালকা আহত হয়েছেন।

একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি ব্যস্ত সড়কে আঘাত হানে, এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং তিনটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, এতে প্রায় ১০০ কেজি ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল।

আরেকটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলের রোশ হা-আয়িন এলাকায় পড়ে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া একটি ক্ষেপণাস্ত্রের বড় অংশ অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরের কাছে পড়ে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।

এ হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।