Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এতিম শিক্ষার্থীদের নিয়ে ছেংগারচর জেনারেল হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসুল্লিদের সম্মানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার থানা রোড সংলগ্ন মোহাম্মদ সুরুজ প্লাজায় জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তৃতীয় তলায় জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক কুলসুম আক্তার সুমনার উদ্যোগে এই ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয় এবং তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশিষ্ট সমাজ সেবক সুরুজ প্লাজার স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সুরুজ লস্কর।

ইফতার ও দোয়ার মাহফিলে অংশ গ্রহণ করেন,সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ শাহ আলম লস্কর,বিএনপি নেতা নুরুল ইসলাম, মোঃ মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।