Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এবার টাকার হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান এবং সুবিধাভোগীদের নামের তালিকাসহ কিছু ছবিও প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তালিকায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে।

তিনি জানান, সরকারি বরাদ্দের আওতায় তালিকাভুক্ত ১,০০০ জনকে নগদ ১,০০০ টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া একই তালিকার আরও ৫০০ জনকে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও জানান, যেহেতু একই তালিকা ব্যবহার করা হয়েছে, তাই স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো তালিকাই জনসমক্ষে উন্মুক্ত করা হয়েছে এবং প্রয়োজনে প্রশাসনিক অনুসন্ধানের জন্য তথ্য যাচাই করা যাবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।