শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এবার মরক্কোয় প্রীতি ম্যাচ বাতিল করল বার্সা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

কিছুদিন আগে প্রতিপক্ষের ফুটবলার সংকটে ইংলিশ ক্লাব প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছিলেন তারা। এবার উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় চলমান সীমান্ত সংকটের জেরে মরক্কোয় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা।

নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট উত্তর-পশ্চিম মরক্কোয় স্থানীয় দল ইত্তিহাদ রিয়াদি তাঞ্জিয়ারের মুখোমুখি হওয়ার কথা ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের। কাতালান ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান অনিশ্চয়তা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এফসি বার্সেলোনা মনে করে যে, ম্যাচটি খেলা অনুচিত হবে।’

যদিও বার্সা ম্যাচ বাতিলের কারণ নির্দিষ্ট করে জানায়নি। বিবিসি লিখেছে, তারা জানতে পেরেছে, এই সিদ্ধান্তটি উত্তর আফ্রিকার উপকূলে মরক্কোর সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল সেউতার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।

গত সপ্তাহে প্রায় ৭৮ হাজার অভিবাসী সমুদ্রপথে মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করে। এই ঘটনায় ১০০ জনের মৃত্যু হয় এবং সীমান্ত উন্মুক্ত থাকা ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও অধিকাংশ অভিবাসী ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছেন, তবে তিন থেকে পাঁচ হাজার মানুষ এখনও সেউতায় রয়ে গেছেন।

এর আগে যুক্তরাজ্যে প্রাক-মৌসুম সফরে বার্মিংহ্যাম সিটির বিপক্ষে খেলার পর প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচও বাতিল করে বার্সেলোনা। ইতালির উদিনে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। ১৯ আগস্ট তারা ক্যাম্প ন্যুতে মিশরের ক্লাব আল আহলিকেও আতিথ্য দেবে।

আর ২৩ আগস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});