এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন → Dhaka info24

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২২, ২০২৬

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:০১ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পুয়ের শহরের মোজিয়াং কাউন্টি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৩.১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০১.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬ কিলোমিটার।

এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রয়টার্স

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।