বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কম দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে হেলিও’র নতুন স্মার্টফোন


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্ল্যাগশিপ মানের ডিজাইন, উন্নত ডিসপ্লে ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ১১০ এনেছে হেলিও মোবাইল। তুলনামূলক সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ফোনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হেলিও ১১০-এ রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ত্রিমাত্রিক বাঁকানো অ্যামোলেড পর্দা। এর রেজ্যুলেশন ১০৮০×২৪০০, পর্দার নবায়ন হার ১২০ হার্টজ এবং রঙের গভীরতা ১০ বিট। সর্বোচ্চ ১ হাজার নিট উজ্জ্বলতার কারণে বাইরের আলোতেও পর্দার ছবি স্পষ্ট দেখার সুবিধা পাওয়া যাবে। দীর্ঘসময় ব্যবহারের কথা বিবেচনা করে এতে চোখের সুরক্ষায় নতুন প্রযুক্তি, ইন্টিলিজেন্ট আলো নিয়ন্ত্রণ ও ঘুমের ছন্দ সুরক্ষা প্রযুক্তি রয়েছে।

ফোনটির অন্যতম আকর্ষণ পেছনের ছোট পর্দা। এতে বার্তা, সময়-তারিখ ও ইমোজি দেখার পাশাপাশি শব্দের মাত্রা পরিবর্তনের দৃশ্যমান সংকেত পাওয়া যাবে।

কার্যক্ষমতার জন্য রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট সংরক্ষণক্ষমতা। অতিরিক্ত র‍্যাম ব্যবহারের মাধ্যমে র‍্যাম ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এ চলবে এবং ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭ হালনাগাদের সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ছবি তোলার জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি দ্বৈত দৃশ্য ধারণ, সরাসরি ছবি ও ক্রীড়া ছবি তোলার মতো বিভিন্ন সুবিধা রয়েছে।

৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ৩৫ মিনিটে ব্যাটারির ৫০ শতাংশ চার্জ করা যাবে। এছাড়া রয়েছে এনএফসি, ইনফ্রারেড রিমোট, দ্বৈত স্পিকার, পর্দার ভেতর আঙুলের ছাপ শনাক্তকরণ ও আইপি৬৪ সুরক্ষা।

ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু রঙে ফোনটি পাওয়া যাবে। দাম ২৬ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি সেবা এবং গ্রামীণফোনের বান্ডেল সুবিধা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});