খুলনার কয়রা উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়,গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন।মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দলটির আরও ১৬০ থেকে ১৭০ জনকে।এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, কয়রায় নাশকতার মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এই মামলায় এ পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রেজাউল গাজী ১২ আগে আওয়ামলীগের রাজনীতি থেকে সরে এসেছেন। বর্তমানে তার কোন পদ পদবী নেই দাবি পরিবারের।
