রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁ*জা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২


অক্টোবর ৪, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘরে পরিচালিত এই অভিযানে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});