Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঈদের সময় কাউন্টার গুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে। যে কোনো লক্কর-ঝক্কর বাস রাস্তায় যাতে না নামে সেজন্য মোবাইল কোর্ট চলবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলীতে গণপরিবহন চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে টার্মিনালসহ মহানগরীতে ব্যাপক সংখ্যক ডিবি, সোয়াতসহ ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক-লরি চলাচল বন্ধ রাখা হবে। কোনো অবস্থাতেই যাত্রীদের হয়রানি করা যাবে না।

এসময় ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ চার্টে উল্লেখিত ভাড়ার চেয়ে বেশি নিলে ওই গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

এদিকে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক-শ্রমিকসহ সবাই একসঙ্গে কাজ করছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।