Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহ:বার (১২ মার্চ) বিকাল ২.৩০ এ কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে কাপ্তাই উপজেলা প্রশাসন এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও কমিটির সভাপতি মো: রুহুল আমিন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা: রুইহ্লা অং মারমা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন রাশেদ, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল , উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ,ফায়ার সার্ভিস,ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধি বৃন্দ,হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কাপ্তাই উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।

সেই সাথে সামনে অনুষ্ঠিত সীতারঘাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের মেলা ও পবিত্র ঈদুল ফিতরের সময় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং কেউ যাতে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়। পরে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।