বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার আয়োজনে শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কাপ্তাইয়ের ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজসেবক দ্বীন মোহাম্মদ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিক রিপন মারমাকে বিশেষ সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কেপিএম লিমিটেডের জিএম (এমটিএস) আবুল কাশেম, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাফর আহম্মদ স্বপন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,
কেপিএম লিমিটেডের হিসাব কর্মকর্তা সফিকুল ইসলাম মিলন, নাট্য ব্যক্তিত্ব আনিসুর রহমান, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবীব মিলু, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মাহফুজ আলম, এনজিও প্রতিনিধি বিজয় মারমা, সাংবাদিক অর্ণব মল্লিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষ পর্বে কয়লার ডিপু জামে মসজিদের সাবেক মোয়াজ্জেম মো. আব্দুল হাকিম দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সম্মিলিতভাবে ইফতার সম্পন্ন করা হয়।
