শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কারিশমা ভেঙে পড়েছিলেন সালমানের কথা বিশ্বাস করে


অক্টোবর ১৬, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও কারিশমা কাপুর নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে। পর্দায় তাদের রসায়ন যেমন জমে উঠত, তেমনই পর্দার বাইরেও দুজনের মধ্যে ছিল বেশ খুনসুটি। এমনই এক মজার ছলে করা সালমানের প্র্যাঙ্কে একবার শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা। বিনোদনভিত্তিক জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’র নবম মৌসুমে অতিথি হয়ে এসে সেই ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী। কারিশমা জানান, সুইজারল্যান্ডে ‘দুলহান হাম লে জায়েঙ্গে’ সিনেমার ‘ও মিস্টার রাজা’ গানের শুটিং চলছিল। ঠিক সে সময়েই ভারতে মুক্তি পায় তাদেরই আরেক সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’। সে সময় বিশ্বকাপ ক্রিকেট চলায় ছবিটি বক্স অফিসে কেমন করবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি। শুটিংয়ের এক বিরতিতে সালমান তাকে ডেকে বসেন। এরপর গম্ভীর মুখে জানান, ‘বিবি নম্বর ওয়ান’ মুক্তির প্রথম দিনে ভালো ব্যবসা করতে পারেনি এবং ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। সালমানের এ কথা বিশ্বাস করে ভেঙে পড়েন কারিশমা। সেই অভিজ্ঞতা তুলে ধরে কারিশমা বলেন, আমি কাঁদতে শুরু করি, আর সালমান বানিয়ে বানিয়ে কথা বলেই যাচ্ছিল। এমনকি পরিচালক ডেভিড ধাওয়ান ও চিত্রনাট্যকার রুমি জাফরিকেও সে সঙ্গে নেয়। তাদের কথা শুনে আমি যখন অঝোরে কাঁদছি, হঠাৎ সালমান হেসে উঠে বলে, ওহ মাই গড! সিনেমা তো ব্লকবাস্টার হয়েছে! ঘটনা বুঝতে পেরে সালমানের ওপর বেশ রেগে যান কারিশমা। তিনি বলেন, আমি বলেছিলাম, এটা কী করলে! আমার সঙ্গে এমনটা কীভাবে করতে পারলে? তবে পরে তিনি বুঝতে পারেন, তাকে বোকা বানাতেই এই পুরো নাটক সাজিয়েছিলেন সালমান। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই কমেডি ছবিটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। বাসু ভাগনানির পূজা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় সালমান ও কারিশমার সঙ্গে আরও অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, অনিল কাপুর ও টাবু। ক্রিকেট বিশ্বকাপের মধ্যেও মুক্তির পর ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});